প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল

জাতীয়
প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল
নিউজ ডেস্ক
৩ জুন ২০২৬

প্রিপেইড বিদ্যুৎ মিটারের ওপর আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পদক্ষেপে দেশের লাখো বিদ্যুৎ গ্রাহক আর্থিকভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সরকারের প্রথম ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে জনদুর্ভোগ কমাতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ কমবে এবং বিদ্যুৎ ব্যবহারে স্বস্তি ফিরবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রিপেইড মিটারের মাসিক ভাড়া ও অন্যান্য অতিরিক্ত চার্জ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল ফেজ সংযোগের ক্ষেত্রে ৪০ টাকা মিটার ভাড়া পরিশোধ করতে হয়। এর সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট)ও যুক্ত থাকে।

দীর্ঘদিন ধরে এসব চার্জ নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ ছিল। বিভিন্ন মহল থেকে বারবার এ অতিরিক্ত ব্যয় প্রত্যাহারের দাবি জানানো হচ্ছিল। সরকারের সর্বশেষ সিদ্ধান্তকে সেই দাবির প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসিক বিদ্যুৎ ব্যয়ে কিছুটা সাশ্রয় হবে এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।