একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী

জাতীয়
একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
নিউজ ডেস্ক
২৭ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেড় কোটি মানুষের যাতায়াত ও প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহনের চাপের মধ্যেও সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নির্ধারিত ভাড়ায় ও শৃঙ্খলার সঙ্গে যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন এবং নানা চ্যালেঞ্জ থাকলেও সবকিছু মিলিয়ে একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি।

বুধবার (২৭ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকার সার্বক্ষণিকভাবে ঈদযাত্রা পর্যবেক্ষণ করছে। যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছু ধীরগতি থাকলেও সেটি স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী জানান, বিআরটিএর মনিটরিং সেল থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অধিকাংশ যাত্রী নির্ধারিত ভাড়ায় বাড়ি ফিরতে পারছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করছে। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা ও জরিমানা করা হচ্ছে।