কুয়েতে খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

জাতীয়
কুয়েতে খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
নিউজ ডেস্ক
২৫ মে ২০২৬

মধ্য এশিয়ার চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে বন্ধুত্ব ও মানবিক সহায়তার অংশ হিসেবে কুয়েতে ২৪০ টন খাদ্যসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার।

সোমবার (২৫ মে) থেকে একাধিক বিশেষ ফ্লাইটে এসব খাদ্যসামগ্রী কুয়েতে পৌঁছানো শুরু হবে বলে জানিয়েছে সরকার। পর্যায়ক্রমে পুরো সহায়তা কার্যক্রম সম্পন্ন করা হবে।

সরকারি সূত্র জানায়, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকায় কুয়েতের সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। সেই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের এই খাদ্য সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হুমায়ুন কবির দেশটির আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো একটি পত্র হস্তান্তর করেন।

পত্রে কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।