প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, প্রবাসীদের মরদেহ দেশে আনার জন্য সরকার বিনা খরচে উদ্যোগ নেবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড–এর দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এই অ্যাম্বুলেন্স ব্যবহার করে বিমানবন্দর থেকে মরদেহ দ্রুত নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে তিনটি গাড়ি রয়েছে এবং নতুন দুটি যোগ হওয়ায় মোট পাঁচটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে পৌঁছানোর কাজে ব্যবহার করা যাবে।
তিনি আরও বলেন, প্রবাসীদের মরদেহ দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ৩০–৩৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)–এর রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রবাসে গেলে ১৩ লাখ টাকা প্রদান করা হয়।
প্রতিমন্ত্রী এই উদ্যোগকে প্রবাসীদের কল্যাণ ও পরিবারের ভুক্তভোগীদের সহায়তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।


