শাহবাগে পুলিশের তৎপরতায় মেট্রো স্টেশন বন্ধ

জাতীয়
শাহবাগে পুলিশের তৎপরতায় মেট্রো স্টেশন বন্ধ
নিউজ ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে মেট্রো ট্রেন আপাতত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে থামছে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পৌনে ৯টার দিকে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, সন্ধ্যা ৭টা ৫৮ মিনিট থেকে শাহবাগ এবং রাত ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামানো বন্ধ করা হয়েছে। যদি আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে আজ আর কোনো ট্রেন এই দুটি স্টেশনে থামবে না।

আজ মেট্রো ট্রেনের সর্বশেষ ট্রিপ উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশের এই পদক্ষেপের পর, আন্দোলনকারীদের মধ্যে অন্তত ৩১ জন আহত হন, যাদের মধ্যে ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস রয়েছেন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।