রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

জাতীয়
রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
নিউজ ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন রমজান মাসে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে গরুর মাংসসহ দুধ, ডিম ও মুরগির মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের রোববার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় জানানো হয়, রমজান মাসে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি করা হবে।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এবারের রমজানে সুলভ মূল্যে পণ্য বিক্রির পরিসর বাড়ানো হয়েছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় মোট ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রি করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, রোজাদারদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরবরাহকারীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবার আগের চেয়ে বেশি সংখ্যক বিক্রয়কেন্দ্র চালু করা হবে।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের জন্য পণ্যের সহজলভ্যতা ও সাশ্রয় নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।