সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর

জাতীয়
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর
নিউজ ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬

প্রবাসী বাংলাদেশি কর্মীদের যাতায়াত সহজ ও সাশ্রয় করতে এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে সৌদি আরব প্রবাসী কর্মীরা মাত্র ২০ হাজার ৫০০ টাকায় দেশে ফেরার টিকিট পাবেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই বিশেষ উদ্যোগের কথা জানানো হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া ২০ হাজার ৫০০ টাকা এবং রিটার্ন টিকিটের ভাড়া ৪২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে আসার ক্ষেত্রে এই ভাড়া ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত কার্যকর থাকবে। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা প্রবাসীদের যাতায়াত খরচ এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেবে।