ঢাকা-৯ আসনে ডা. তাসনিন জারার প্রতীক ‘ফুটবল’, প্রচারণা শুরু কাল

জাতীয়
ঢাকা-৯ আসনে ডা. তাসনিন জারার প্রতীক ‘ফুটবল’, প্রচারণা শুরু কাল
নিউজ ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. তাসনিন জারা জাতীয় সংসদ নির্বাচনে ‘ফুটবল’ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে প্রতীক বরাদ্দ শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার প্রতিক্রিয়ায় ডা. তাসনিন জারা বলেন, গত কয়েকদিন ধরে তিনি নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকায় ঘুরে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, “অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করেছেন—আমি কোন প্রতীকে নির্বাচন করছি। আজ সেই প্রশ্নের স্পষ্ট উত্তর পেলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবো।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডা. তাসনিন জারা আরও জানান, বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচারণা শুরু হবে। প্রচারণায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির বার্তা তুলে ধরা হবে বলে উল্লেখ করেন তিনি।

সবশেষে তিনি এলাকাবাসী ও সমর্থকদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।