আপিলের তৃতীয় দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৪০ জন

জাতীয়
আপিলের তৃতীয় দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৪০ জন
নিউজ ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিলের তৃতীয় দিনে সোমবার (১২ জানুয়ারি) শুনানি অনুষ্ঠিত হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা ইলেকশন কমিশনে (ইসি) আপিল করেছেন।

আজ ৭০ জন প্রার্থীর আপিল শুনানিতে রাখা হয়। এর মধ্যে ৪০ জন প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল করা হয়েছে। এছাড়া গতকালের একটি আপিল মঞ্জুর করা হয়েছে। শুনানিতে ২৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী উপস্থিত ছিলেন না। চারজনের আপিল অপেক্ষমাণ রাখা হয়েছে এবং একজনের আপিল শোনা হয়নি।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শুনানিতে প্রার্থীরা তাদের আপিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে, শনিবার (১-৭০ নম্বর) ও রোববার (৭১-১৪০ নম্বর) আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আজ (১৪১-২১০ নম্বর) এবং আগামী মঙ্গলবার (২১১-২৮০ নম্বর) শুনানি অনুষ্ঠিত হবে।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত।