ড. কামাল হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল, কেবিনে স্থানান্তর হতে পারে

জাতীয়
ড. কামাল হোসেনের শারীরিক অবস্থা স্থিতিশীল, কেবিনে স্থানান্তর হতে পারে
নিউজ ডেস্ক
৩ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা, গণফোরামের প্রতিষ্ঠাতা এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন আছেন এবং শীঘ্রই কেবিনে স্থানান্তরিত হতে পারেন।

শনিবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বর্তমানে তার অবস্থা আগের চেয়ে ভালো এবং স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, খুব শিগগিরই তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।”

ড. কামাল হোসেন শুক্রবার (২ জানুয়ারি) ফুসফুসের সমস্যার কারণে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। দেশে ও বিদেশে তার দ্রুত সুস্থতার জন্য আইনজীবীসহ অনেকে দোয়া প্রার্থনা করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন।