খালেদা জিয়ার জানাজা ঘিরে বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক

জাতীয়
খালেদা জিয়ার জানাজা ঘিরে বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক
নিউজ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের আশঙ্কায় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিএমপি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়। বুধবার সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত এসব নির্দেশনা কার্যকর থাকবে।

যান চলাচলে প্রধান বিধিনিষেধ
যেসব ক্রসিং সম্পূর্ণ বন্ধ থাকবে

ফার্মগেট পুলিশ বক্স, ইন্দিরা রোড, বিজয় সরণি, উড়োজাহাজ, আসাদগেট, রাপা প্লাজা ও গণভবন ক্রসিং।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর ফলে ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, রাপা প্লাজা থেকে গণভবন, বিজয় সরণি থেকে লেক রোড হয়ে গণভবনসহ আশপাশের সড়কগুলো বন্ধ থাকবে।

যানবাহন পার্কিংয়ের নির্দেশনা

মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌবাজার/গরুর হাট এলাকা, পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড।

ডিএমপি জানায়, শোকাবহ এই সময়ে জননিরাপত্তা ও যানজট এড়াতে সবাইকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।