ব্যান্ডউইথ ট্রানজিট সুবিধা

ভারতের আবেদন প্রত্যাখ্যান করল বাংলাদেশ

জাতীয়
ভারতের আবেদন প্রত্যাখ্যান করল বাংলাদেশ
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

আঞ্চলিক কৌশলগত ও ডিজিটাল স্বার্থের কারণে বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ ব্যান্ডউইথ ট্রানজিট প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর জন্য মোবাইল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে ভারতের আবেদনকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বাতিল করেছে।

বিটিআরসি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের অবস্থানকে সুরক্ষিত রাখতে এবং সম্ভাব্য লাভ সীমিত থাকার কারণে নেওয়া হয়েছে। প্রস্তাবটি মেনে গেলে বাংলাদেশে লাভের তুলনায় সুবিধা মূলত ভারতেরই হত।

প্রস্তাব অনুযায়ী, আখাউড়া সীমান্তে একটি স্থলভিত্তিক (টেরেস্ট্রিয়াল কেবল) ইন্টারনেট সার্কিট স্থাপন করে সংযোগ চালু করার কথা ছিল। ইতিমধ্যেই শেখ হাসিনার সরকার আমলেও বাংলাদেশি কোম্পানি সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোমের মাধ্যমে ভারতের টেলিকম সংস্থা ভারতী এয়ারটেলকে এই সংযোগ স্থাপনের অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছিল। তবে প্রাথমিক অনুমোদনের পরেও বাংলাদেশের কৌশলগত স্বার্থ বিবেচনায় এ প্রস্তাব বাতিল করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিটিআরসি জানিয়েছে, দেশের ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী রাখার পাশাপাশি আঞ্চলিকভাবে কৌশলগত অবস্থান রক্ষা করতে এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো।