ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দর থেকে ৮ ফ্লাইট ডাইভার্ট

জাতীয়
ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দর থেকে ৮ ফ্লাইট ডাইভার্ট
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

আজ শনিবার (২৭ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট নিরাপত্তাজনিত কারণে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দৃষ্টিসীমা কমে যাওয়ায় মোট আটটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।

কর্তৃপক্ষ আরও জানায়, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিক হবে। পাশাপাশি, বিলম্বিত ফ্লাইটগুলোর যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো খাবার ও হোটেল সুবিধা নিশ্চিত করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব