ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের

জাতীয়
ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের
নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫

জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায়। সংস্থাটি বাংলাদেশের সরকারের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে।

মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, হাদির হত্যাকাণ্ডে তিনি মর্মাহত এবং এ ধরনের ঘটনা প্রতিশোধ ও সহিংসতার জায়গা বাড়ায়। তিনি আরও বলেন, জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা খুবই জরুরি।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেল চালানো দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মকভাবে আহত হন হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ সময় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতিসংঘের মানবাধিকার কমিশনারের মতে, এই ঘটনার পর উত্তেজনা রোধ এবং আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।