বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতীয়
বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এ ভাষণ দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার।

প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভাষণে দেশের মহান স্বাধীনতা সংগ্রাম, বিজয় দিবসের তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপটে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব