বাংলাদেশ ভ্রমণ নিয়ে সতর্কতা জারি মার্কিন দূতাবাসের

জাতীয়
বাংলাদেশ ভ্রমণ নিয়ে সতর্কতা জারি মার্কিন দূতাবাসের
নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫

ঢাকায় মার্কিন দূতাবাস সোমবার (১৫ ডিসেম্বর) এক সতর্কবার্তায় জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা পরিস্থিতি সতর্কতার দাবি করছে। দূতাবাস আশঙ্কা প্রকাশ করেছে যে, নির্বাচনের সময় রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের সংখ্যা বাড়তে পারে, যা কখনো কখনো সহিংস রূপ নেয়ার সম্ভাবনাও রয়েছে।

সতর্কবার্তায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত নাগরিকরা বড় জনসমাগম ও রাজনৈতিক বিক্ষোভ থেকে দূরে থাকুন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। এছাড়া নাগরিকদের আশপাশের পরিস্থিতি লক্ষ্য রাখার, স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করার এবং ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, জরুরি প্রয়োজনে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা এবং নিরাপত্তা সংক্রান্ত সর্বশেষ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (STEP) নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক কর্মকাণ্ড ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় এই সতর্কবার্তাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।