তফসিল ঘোষণার পর বেআইনি সমাবেশে কঠোর অবস্থান নেবে অন্তর্বর্তী সরকার

জাতীয়
তফসিল ঘোষণার পর বেআইনি সমাবেশে কঠোর অবস্থান নেবে অন্তর্বর্তী সরকার
নিউজ ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বাকি মাত্র কয়েকদিন। তফসিল প্রকাশের পর দেশজুড়ে সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে সব নিরাপত্তা সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়—

নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যসহ প্রায় নয় লাখ নিরাপত্তাকর্মী মাঠে থাকবে, যা দেশের নির্বাচনি ইতিহাসে সর্বোচ্চ। দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর যেকোনো অনুমোদনহীন সমাবেশ, মিছিল বা জনদুর্ভোগ সৃষ্টি করা আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বেআইনি সভা-সমাবেশে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “গত দেড় বছরে ২ হাজারের বেশি আন্দোলন-বিক্ষোভ হয়েছে এবং সরকার ন্যায্য দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছে। তবে এখন দেশ নির্বাচনমুখী সময় পার করছে। সুতরাং যে কোনো দাবি-দাওয়া নির্বাচন-পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “স্থির নির্বাচন পরিবেশ নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। তাই কেউ যেন উত্তেজনা সৃষ্টি বা স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত না করেন, এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।”