জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কাল বা পরশু, থাকবে না স্থগিত দলের প্রতীক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বুধবার অথবা পরশু বৃহস্পতিবার। এবারের নির্বাচনে ব্যালটে কোনো স্থগিত দলের প্রতীক থাকছে না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বুধবার দুপুর সাড়ে ১২টায় সাক্ষাৎ করবেন। সিইসির ভাষণ চূড়ান্ত হয়ে গেছে এবং তা বিকেলে রেকর্ড করা হবে।
এর আগে সোমবার বিটিভি ও বেতারকে ভাষণ রেকর্ড সংক্রান্ত চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এই ভাষণে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলের বিস্তারিত তথ্য থাকবে।
এদিকে, গত ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখেছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবারে নির্বাচনে অংশ নিতে পারবে না।
নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে।


