তফসিল ঘোষণা প্রচারের জন্য বিটিভি ও বেতারকে চিঠি দিল ইসি

জাতীয়
তফসিল ঘোষণা প্রচারের জন্য বিটিভি ও বেতারকে চিঠি দিল ইসি
নিউজ ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে। রেকর্ডিং ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময়ের তথ্য পরে কমিশন জানাবে।”

চিঠিতে নির্বাচন কমিশন বিশেষভাবে অনুরোধ করেছে, প্রচারের সময়সীমা ও প্রক্রিয়া সম্পর্কে সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হবে। ইসি আশা করছে, সুষ্ঠু ও সময়মতো প্রচার কার্যক্রম সম্পন্ন হবে যাতে ভোটারদের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব