কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববার (৭ ডিসেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা করেছেন, কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগের যোগ্য হবেন।
তিনি লিখেছেন, আগে এই সুযোগ শুধু আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে আইন মন্ত্রণালয় সম্প্রতি এই সুযোগ বর্ধিত করতে আইন সংশোধন করেছে।
সবশেষে আসিফ নজরুল উল্লেখ করেছেন, “আজ থেকে কওমি মাদরাসার স্বীকৃত বোর্ড হতে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও নিকাহ রেজিস্ট্রার পদে আবেদন করতে পারবেন।”


