বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত

জাতীয়
বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫

বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্ক কমানো এবং বাজারে বৈধ ডিভাইসের ব্যবহার নিশ্চিত করতে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে। এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ বৈঠকে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক-টেলিযোগাযোগ খাতের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রবাসীরা দেশে এলে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া স্মার্টফোন ব্যবহার করতে পারবেন।বিএমইটি কার্ডধারী প্রবাসীরা নিজের ফোন ছাড়াও অতিরিক্ত দুইটি—মোট তিনটি ফোন আনতে পারবেন শুল্ক ছাড়াই।যাদের বিএমইটি কার্ড নেই—তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি একটি অতিরিক্ত ফোন আনতে পারবেন।চতুর্থ ফোনের ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চোরাচালান রোধে বিদেশ থেকে ফোন আনার সময় কেনার কাগজ সাথে রাখতে বলা হয়েছে।

বর্তমানে মোবাইল আমদানিতে মোট কর-শুল্ক প্রায় ৬১%, যা উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা করা হয়েছে। ফলে বাজারে বৈধ আমদানিকৃত ফোনের মূল্য কমে আসবে।
একইসঙ্গে দেশে থাকা ১৩–১৪টি মোবাইল কারখানার উৎপাদনে কর-সুবিধার সমন্বয় করা হবে।

১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা বৈধ IMEI যুক্ত স্টক ফোন কম শুল্কে বৈধ করার সুযোগ দেওয়া হবে।ক্লোন, চুরি করা, রিফারবিশড বা বর্জ্য ফোনের ক্ষেত্রে কোনো সুযোগ দেওয়া হবে না।১৬ ডিসেম্বর থেকে NEIR সিস্টেম চালু হওয়ায় অবৈধ IMEI–যুক্ত ফোন বন্ধ হয়ে যাবে।

বিমানবন্দর ও স্থলবন্দরে ভারত, চীন এবং থাইল্যান্ড থেকে আগত ফ্লাইটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে নিজের নামে নিবন্ধিত নয় এমন সিম ব্যবহার ঝুঁকিপূর্ণ।অনলাইন স্ক্যাম, জুয়া, এমএফএস জালিয়াতিসহ যে কোনো অপরাধে সিম মালিককে দায় নিতে হতে পারে।

টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫–এ eKYC সিস্টেম,IMEI ডেটা সুরক্ষা এবং তথ্য লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে।