আগামী ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতীয়
আগামী ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
নিউজ ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট হবে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর। বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত এনডিসি কোর্স ২০২৫ ও এএফডব্লিউসি কোর্স ২০২৫–এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিক অবস্থান বাংলাদেশের জন্য কৌশলগতভাবে বড় সুবিধা তৈরি করেছে। জাতীয় নিরাপত্তা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে দেশের সার্বিক স্থিতিশীলতায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

কোর্স সমাপনী বক্তব্যে তিনি জানান, এনডিসিতে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা ভবিষ্যতের নীতি প্রণয়ন, জাতীয় পরিকল্পনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ড. ইউনূস বলেন, “দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় স্বার্থ রক্ষায় দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই। এনডিসি সেই নেতৃত্ব তৈরির অন্যতম উৎকর্ষ কেন্দ্র।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বক্তৃতার এক পর্যায়ে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

এবারের ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশ নেন মোট ৯৬ জন সদস্য—

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন,অসামরিক প্রশাসনের ১৮ জন,বন্ধুপ্রতিম ১৮টি দেশের ২৯ জন কর্মকর্তা।

এ ছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ সফলভাবে সম্পন্ন করেন।