ট্রাম্পের শর্তে ইউক্রেন পাচ্ছে নতুন প্যাট্রিয়ট সিস্টেম

ট্রাম্পের শর্তে ইউক্রেন পাচ্ছে নতুন প্যাট্রিয়ট সিস্টেম
নিউজ ডেস্ক
১৫ জুলাই ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন করে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে। তবে এ সহায়তা বিনামূল্যে নয়— কিয়েভকে এর জন্য অর্থ পরিশোধ করতে হবে।

রোববার (১৩ জুলাই) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, “আমরা প্যাট্রিয়ট পাঠাব, তবে দয়া করে নয়। এর জন্য ইউক্রেনকে যথাযথ মূল্য দিতে হবে।”

তিনি আরও জানান, ঠিক কতটি ইউনিট পাঠানো হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ ইউক্রেনের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াশিংটনের কর্মকর্তারা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র, যা ২০২৩ সালে ইউক্রেনের হাতে পৌঁছে। সেই সঙ্গে দূরপাল্লার রকেট লঞ্চার হাইমার্সও দিয়েছিল দেশটি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের প্রশাসনে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত থাকলেও এবার সহায়তা আরও হিসেবি ও শর্তসাপেক্ষ হতে চলেছে।