লাঙ্গল মার্কার প্রার্থী রাজার গণসংযোগ

দেশজুড়ে
লাঙ্গল মার্কার প্রার্থী রাজার গণসংযোগ
১০ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা -২ (নেত্রকোণা সদর – বারহাট্টা উপজেলা) সংসদীয় আসনের জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা।
সোমবার (৯ফেব্রুয়ারী) বিকেলে নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজারে দলীয় প্রতীক নিয়ে লাঙ্গল মার্কার লিফলেট নিয়ে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন।
এসময় এবিএম রফিকুল হক তালুকদার রাজা বলেন – চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজদের পরিহার করে লাঙ্গল মার্কার ভোট চেয়েছেন।
তিনি আরও বলেন – পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের উন্নয়নের রূপকার। তাই ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এছাড়াও তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে নেত্রকোণা সদর এবং বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ করে লাঙ্গল প্রতীকে ভোট চেয়েছেন।