দূর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কমরেড রুহিন হোসেন প্রিন্সের
নেত্রকোণা-১ আসনে বাম গণতান্ত্রিক জোট তথা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থীর সমর্থনে দুর্গাপুরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ফেব্রুয়ারী) বিকেলের দিকে দূর্গাপুর উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে এই নির্বাচনী সভায় করা হয়।
আলোচনা সভা শুরুতে কিংবদন্তী বিপ্লবী নেতা কমরেড মনি সিংহের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মরণ ও নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন – “দেশের সাধারণ মানুষ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং লুটপাটের রাজনীতিতে দিশেহারা। কেবল ক্ষমতার পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তন ছাড়া সাধারণ মানুষের মুক্তি সম্ভব নয়।” দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে।কমরেড ড. দিবালোক সিংহ বলেন – সমাজতান্ত্রিক দেশ গড়া সহ বর্তমান রাজনৈতিক সংকট নিরসন এবং মেহনতি মানুষের অধিকার আদায়ে কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
নেত্রকোণা-১ আসনে সিপিবি প্রার্থী কমরেড আলকাস উদ্দিন মীর বলেন – সর্বস্তরের জনগণের সহযোগীতায় এবং ভোটে নির্বাচিত হলে অঞ্চলভিত্তিক কৃষি উন্নয়ন ও কৃষকের ফসলের নায্য মূল্য নিশ্চিত করা। পাহাড়ি ও হাওড় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে স্থায়ী সমাধান। শ্রমজীবী মানুষের মজুরি বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় তিনি কাস্তে মার্কায় ভোট প্রার্থনা করেন।
আলোচনা সভা শেষে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।


