নারায়ণগঞ্জে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ, আগুন

দেশজুড়ে
নারায়ণগঞ্জে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ, আগুন
নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এমবিয়েন্ট স্টিল বিডি লিমিটেডের শ্রমিকরা। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে কয়েকশ শ্রমিক ঢাকা–সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলেও বারবার তা না দেওয়ায় ক্ষোভে তারা আন্দোলনে নামেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”