বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যানের জামায়াতে যোগদান

দেশজুড়ে
বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যানের জামায়াতে যোগদান
নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৫

বরগুনার বামনা উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বহিষ্কৃত জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-তে যোগদান করেছেন। এ সময় বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিজুর রহমান দিনারও দলের সঙ্গে যুক্ত হন।

রবিবার (২ নভেম্বর) বিকেলে বামনা উপজেলার সৈয়দ রহমত আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় বরগুনা জেলা জামায়াতের আমির মাওলানা মুহিব্বুল্লাহ হারুন এবং বরগুনা-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ডা. সুলতান আহমেদ ফুল দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন।

সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন জানান, ১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের পদ থেকে পদত্যাগ করে বামনায় আসেন। পরবর্তী সময়ে জাতীয় পার্টি ও বিএনপিতে রাজনীতিতে যুক্ত হওয়ার পর নানা কারণে বহিষ্কৃত হন। তিনি বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“দীর্ঘ প্রায় ১১ বছর আমাকে বিএনপি থেকে সাময়িকভাবে বরখাস্ত রাখা হয়েছে। বহুবার আবেদন করেও দলের পদ ফিরে পাইনি। তাই আমি বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছি।”

বামনা উপজেলা বিএনপি ও বরগুনা জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল।

জনসভায় উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুর সঞ্চালনা করেন, সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবু জাফর মো. সালেহ, সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান এবং গাজীপুর জেলা জামায়তের শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আব্দুল জলিল আকন্দ।