স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে ফরিদপুরে শাহিন চৌধুরীর আমৃত্যু কারাদণ্

দেশজুড়ে
স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে ফরিদপুরে শাহিন চৌধুরীর আমৃত্যু কারাদণ্
নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৫

ফরিদপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় শাহিন চৌধুরী (৪১) নামে একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড় গ্রামের স্কুলপড়ুয়া এক মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন শাহিন চৌধুরী। মেয়েটিকে প্রায়ই অশালীন অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাব দিয়ে ভয় দেখাতেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একদিন চতুরভাবে মেয়েটিকে বলেন, “তোর চাচি ডাকছে।” এ কথা বলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার সদরপুর থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয় এবং বিচারিক প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হলে আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন:

“বিচারে আমরা সন্তুষ্ট। আদালত ন্যায়বিচার দিয়েছেন। এমন অপরাধের জন্য কঠোর শাস্তিই হওয়া উচিত।”

সংশ্লিষ্ট মহলের মতে, এ রায় সমাজে একটি বার্তা দেবে যে— নারী ও শিশুর প্রতি সহিংসতা সহ্য করা হবে না। এমন অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তিই পারে ভবিষ্যৎ অপরাধকে রোধ করতে।