মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

দেশজুড়ে
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক
৭ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে সুরঞ্জিত দাস (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের করণচা বড়হাটি গ্রামে। নিহত সুরঞ্জিত ওই এলাকার পরশ দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবা পরশ দাসের সঙ্গে বাড়ির সামনের জলাশয়ে জাল ফেলে মাছ ধরছিলেন সুরঞ্জিত। হঠাৎ শুরু হওয়া বজ্রবৃষ্টির মধ্যে তারা নিরাপদে ফিরে আসার চেষ্টা করেন। এ সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে সুরঞ্জিত গুরুতর আহত হন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাওসার আহমেদ সোহেল তাকে মৃত ঘোষণা করেন।

ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার সময় বাবা-ছেলে একসঙ্গে ছিলেন। বজ্রাঘাতে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়।”

এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।