চুয়াডাঙ্গায় অপহরণের ৪ দিন পর পায়ে শিকল বাধা অস্থায় দর্শানা থেকে উদ্ধার হয়েছে বিপুল
চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিসের সামনে থেকে প্রকাশ্যে দিনের বেলায় অপহরণের চারদিন পর দর্শনায় জীবননগর সড়কের পাশের জঙ্গল থেকে পায়ে শিকল লাগানো অবস্থায় বিপুল হোসেন (৫০) নামের এক ব্যাক্তিকে স্থায়ীয়দের সোহযোগীতায় উদ্ধার করেছে পুলিশ।
বিপুল হোসেন (৫০) আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে তাকে দর্শনা সড়কের পাশে থেকে উদ্ধার করা হয়।
এবিষয়ে, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ সময় দর্শনা হঠাৎ পাড়ার স্থানীয় জনগণের মাধ্যমে খবর পেয়ে বিপুল হোসেন নামের এক জন কে দর্শনা জীবননগর মহাসড়কের পাশে থেকে উদ্ধার করা হয়। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে বিপুল হোসেন পুলিশকে জানায়, তিনি গত চারদিন আগে শনিবার ২১ ফেব্রুয়ারী চুয়াডাঙ্গা শহরের প্রাণ কেন্দ্র পোস্ট অফিসের সামনে থেকে অপহরণের শিকার হয়।
এবিষয়ে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইলকে বিষয়টি জানালে তিনি জানান গত ২২ ফেব্রুয়ারী তার ছেলে বিদ্যুত হোসেন, তার বাবা বিপুল হোসেন নিখোঁজ হয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেছেন। তাকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে । আলমডাঙ্গা থানা কর্তৃপক্ষ আইনী পদক্ষেপের মাধ্যমে বিপুলকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
এদিকে এবিষয়ে অপহৃত বিপুল হোসেন জানায়, তিনি গত শনিবার ২১ ফেব্রুয়ারী চুয়াডাঙ্গা আদালতে পারিবারিক একটি মামলার কাজে আসেন। আদলতের কাজ শেষে তিনি দুপুর অনুমান ১ টার দিকে নিজ বাড়ির উদ্দেশ্য অটোগাড়িতে রওনা হয়। পথিমধ্যে তাকে কে বা কাহারা অপহরণ করে এবং কাছে থাকা নগদ টাকা ১৮ হাজার টাকা ও ১ টি মোবাইল মোবাই ফোন অপহরণকারীরা কেড়ে নেয়। তার পর তার চোখ মুখ বেঁধে একটি ঘরে এই ৪ দিন আটকে রাখে। পরবর্তীতে তাকে প্রচুর মারধর করে এবং তার বাড়িতে ফোন করে মুক্তিপৌনের টাকা দাবি করে।
মঙ্গলবার তার পায়ে শিকল পরিয়ে চোখ বেঁধে একটি মাইক্রবাসে উঠায়। এরপর তারা বিভিন্নস্থানে ঘুরায় এবং রাতে অপহরণকারীরা তাকে মাইক্রবাস থেকে দর্শনা – জীবননগর সড়কের পাশের জঙ্গলে পায়ে শিকল বাঁধা অবস্থায় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়৷ অপহরণকারীরা চলে গেলে বিপুল হোসেনের চিৎকারে একজন ভ্যান চালকসহ কয়েকজন স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
এনিয়ে আলমডাঙ্গা থানার ওসি বানি ইসরায়েল আরো জানান, অপহরণের বিষয়টি তদন্ত চলছে। অপরদিকে অপহৃত বিপুল হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


