নেত্রকোণা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুমিত আয়াত কাশিমপুর কারাগারে

দেশজুড়ে
নেত্রকোণা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুমিত আয়াত কাশিমপুর কারাগারে
২২ ফেব্রুয়ারি ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উপলক্ষে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুমিত আয়াত শাহিদা ধানমণ্ডি ৩২ এ পুষ্পস্তবক অর্পণ করতে গেলে তাকে গ্রেফতার করা হয়।
পরে ঢাকা জজকোর্টে প্রেরণ করলে আদালত জামিন নামঞ্জুর করে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (২১ফেব্রুয়ারী) বিকেলে থেকে রাত পর্যন্ত নেত্রকোণার একাধিক ফেসবুক আইডিতে পোস্ট করা ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে আদালত থেকে রুমিত আয়াত শাহিদাকে কারাগারে পাঠানো হয়েছে।