দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন তারেক রহমান

জাতীয়
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন তারেক রহমান
নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলের চেয়ারম্যান তারেক রহমান দেশকে ১১তম প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এর আগে সকালে জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সংসদীয় সভায় বিএনপি দলীয় সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী হিসেবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নেন। প্রধানমন্ত্রীর শপথের পর রাষ্ট্রপতি যথাক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মোঃ জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মোঃ শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব বুলু, মোঃ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ, ড. খলিলুর রহমান।

নতুন সরকারের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।