বাঁধ ভেঙে ভোটের উৎসব, ইসির ওপর আস্থা ফিরেছে
ভোট কেন্দ্রে কুকুর নেই, মানুষই ভোটে রাজত্ব করছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার ইস্কাটন গার্ডেন হাইস্কুলে ভোট দিয়ে বলেন, “ভোট কেন্দ্রে মানুষই ভোট দিচ্ছে, আগে টেলিভিশনে কুকুর দেখানো হতো, আজ তা নেই। নির্বাচন কমিশনের ওপর আস্থা ইতোমধ্যেই ফিরেছে।”
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে নারীরা সকাল থেকে ভোটে অংশ নিচ্ছেন এবং যুব সমাজের অংশগ্রহণ দৃঢ়। তিনি বলেন, “বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে। ইসি কারও পক্ষে বা বিপক্ষে নয়। পাতানো নির্বাচন হবে না।”
গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে সিইসি সতর্ক করে বলেন, “সত্য তথ্য তুলে ধরুন। গুজব বা এআই-জেনারেটেড কন্টেন্ট ভোটকে বিভ্রান্ত করতে পারে, তাই সব তথ্য যাচাই করে প্রকাশ করতে হবে।”
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হবে এবং দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে।


