গাজায় আটক ২৪ চিকিৎসককে কঠোর বন্দিত্বে রাখার অভিযোগ
ফিলিস্তিনি বন্দি সুরক্ষা কেন্দ্রের অভিযোগ, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) গাজা থেকে আটককৃত ২৪ জন চিকিৎসককে কঠোর ও অমানবিক পরিবেশে বন্দী রেখেছে। কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ৪০০-এর বেশি চিকিৎসাকর্মীকে গ্রেফতার করেছে, যাদের অধিকাংশই কোনো অভিযোগ ছাড়াই আটক রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রিপোর্টে উঠে এসেছে যে, গাজার চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে ইসরায়েলি আটককেন্দ্রগুলোতে শারীরিক নির্যাতন এবং মানসিক অবমাননার ঘটনা ঘটছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, চলমান সংঘর্ষে গাজায় কমপক্ষে ৩৪০ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আর আন্তর্জাতিক রেড ক্রসের তথ্য অনুযায়ী, ইসরায়েলের আটককেন্দ


