ইরান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে ১৫ লাখ আফগান

ইরান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে ১৫ লাখ আফগান
নিউজ ডেস্ক
২ আগস্ট ২০২৫

ইরান থেকে সাম্প্রতিক সময়ে প্রায় ১৫ লাখ আফগান নাগরিককে জোরপূর্বক তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোদের একাংশ বলছেন, ইরানি কর্মকর্তারা তাদের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে নির্যাতন চালিয়েছেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নির্যাতিতদের একজন আলি আহমেদ, যিনি শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে জানান, “তারা আমার মোবাইল ও অর্থ ছিনিয়ে নিয়েছে, কাঠের বোর্ড ও পাইপ দিয়ে পিটিয়েছে।” তিনি দাবি করেন, “আমাদের পশুর মতো আচরণ করা হয়েছে।”

ইরানে বর্তমানে আনুমানিক ৪০ লাখ অনথিভুক্ত আফগান বসবাস করছে। মার্চ মাসে তাদের নথিপত্র না থাকলে স্বেচ্ছায় ইরান ছাড়ার নির্দেশনা দেওয়া হলেও, ইসরায়েল-ইরান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই নীতির প্রয়োগ জোরদার হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জাতিসংঘের তথ্য অনুসারে, জুলাইয়ের শুরুতে দৈনিক গড়ে প্রায় ৫০ হাজার আফগান নাগরিককে ফেরত পাঠানো হয়।

মানবাধিকার সংস্থাগুলো ইরানের এই পদক্ষেপকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে দেখছে এবং আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছে।