বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, নির্বাচিত পরিচালকদের তালিকা প্রকাশ

খেলাধুলা
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, নির্বাচিত পরিচালকদের তালিকা প্রকাশ
নিউজ ডেস্ক
৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির ইতিহাসে এই প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেটার বোর্ডের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন।

সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন। এর পরপরই সভাপতি পদে প্রার্থী হন বুলবুল। তার বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই নির্বাচিত হন তিনি।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়েছেন আরও ২ জন, সবমিলে মোট ২৫ জন পরিচালক পর্ষদে যুক্ত হয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিচালক পদ (ক্যাটাগরি-১) নির্বাচিত হয়েছেন :

  • আমিনুল ইসলাম বুলবুল
  • নাজমুল আবেদিন
  • আহমেদ ইকবাল চৌধুরী
  • আসিফ আকবর
  • আবদুর রাজ্জাক
  • জুলফিকার আলী খান
  • মুখলেসুর রহমান
  • হাসানুজ্জামান
  • রাহাত সামস
  • শাখাওয়াত হোসেন

পরিচালক পদ (ক্যাটাগরি-২) নির্বাচিত হয়েছেন :

  • ইশতিয়াক সাদেক
  • আদনান রহমান দীপন
  • ফায়াজুর রহমান
  • আবুল বাশার
  • আমজাদ হোসেন
  • শানিয়ান তানিম নাভিন
  • মোখছেদুল কামাল
  • এম নাজমুল ইসলাম
  • ফারুক আহমেদ
  • মনজুর আলম
  • মেহরাব আলম চৌধুরী
  • ইফতেখার রহমান মিঠু

পরিচালক পদ (ক্যাটাগরি-৩) নির্বাচিত হয়েছেন

  • খালেদ মাসুদ পাইলট

এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন

  • এম ইসফাক আহসান
  • ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক

আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞ এই ক্রিকেটার বোর্ডের দায়িত্ব নিয়ে খেলোয়াড়-কেন্দ্রিক নীতিমালা ও আধুনিক ব্যবস্থাপনায় দৃষ্টি দেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতা ছাড়া একজন সভাপতির নির্বাচনকে ইতিবাচক দেখছেন অনেকে। তবে কিছু মহল মনে করছে, বিসিবির অভ্যন্তরীণ গঠন কাঠামোয় এখনো সংস্কারের প্রয়োজন রয়েছে।