বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নৌপরিবহন খাতেও। বাস ভাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কম দূরত্বে লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা বাড়ানো হয়েছে। শতাংশের হিসেবে কম দূরত্বে ভাড়া বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ।
সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন খাতে ব্যয় বেড়ে যায়। এর প্রভাব ইতোমধ্যে সড়ক পরিবহনে পড়েছে, আর এখন তা নৌপথেও প্রতিফলিত হলো।


