জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

জাতীয়
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
৩ মে ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও “জুলাই সনদ”-এর প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর। “আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করতে চাই,”—বলেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিসিদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তাদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে হবে। সরকারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে মাঠ প্রশাসনের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চারদিনব্যাপী এই সম্মেলনে মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়, নীতি বাস্তবায়ন এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।