প্রথমবারের মতো হজক্যাম্পে লাগেজ র‌্যাপিং সেবা

জাতীয়
প্রথমবারের মতো হজক্যাম্পে লাগেজ র‌্যাপিং সেবা
নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬

হজযাত্রীদের যাত্রা আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে হজক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র‌্যাপিং সেবা চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, নতুন এই সেবার মাধ্যমে হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র‌্যাপিং করাতে পারবেন। এতে ভ্রমণের সময় লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমবে এবং অনাকাঙ্ক্ষিত খোলা বা হারানোর আশঙ্কাও হ্রাস পাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উদ্যোগ যাত্রীদের শেষ মুহূর্তের ভোগান্তি কমাতে এবং পুরো যাত্রা প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করতে সহায়ক হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, হজযাত্রাকে নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার নির্দেশনার আলোকেই এ সেবা চালু করা হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, এই নতুন সেবা হজযাত্রীদের ভ্রমণকে আরও সাবলীল ও মসৃণ করে তুলবে। ইতোমধ্যে অনেক হজযাত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।