ফিলিস্তিনের অধিকার ও জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত
ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়-এ ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রমজান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী বিজয় ও সরকার গঠনের পর ফিলিস্তিনি নেতৃত্বের পাঠানো শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইস্যুতে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে রয়েছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এই অবস্থান অব্যাহত থাকবে।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।


