ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

জাতীয়
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
নিউজ ডেস্ক
১১ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা বাংলাদেশিদের ভিজিটর ভিসা নিয়ে অবস্থানকাল সম্পর্কিত একটি নতুন বার্তা দিয়েছে। শনিবার (১১ এপ্রিল) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এ তথ্যতে ভিসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র–এ কোনো ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন, তা নির্ধারণ করেন প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা। এটি ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখের ওপর নির্ভর করে না।

দূতাবাস স্পষ্ট করে জানায়, বি১/বি২ ভিজিটর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত ইচ্ছেমতো অবস্থান করা যাবে—এ ধারণা সঠিক নয়। বরং, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর নির্ধারিত অবস্থানকাল নির্ধারণ করে দেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বার্তায় আরও বলা হয়, একজন ভ্রমণকারী কতদিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন, তা জানতে I-94 ওয়েবসাইট–এ থাকা “admit until date” যাচাই করতে হবে। ওয়েবসাইটটি হলো i94.cbp.dhs.gov।

দূতাবাসের এই ব্যাখ্যাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ অনেক ভ্রমণকারী ভিসার মেয়াদ এবং অনুমোদিত অবস্থানকালকে একই বিষয় হিসেবে ধরে নেন।