হঠাৎ আইএসপিআরের সতর্কবার্তা

জাতীয়
হঠাৎ আইএসপিআরের সতর্কবার্তা
নিউজ ডেস্ক
৯ এপ্রিল ২০২৬

দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে হঠাৎ সতর্কবার্তা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে এ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই-এর ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে মোবাইল ফোনে ভয়ভীতি দেখাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে। এভাবে বিশ্বাস অর্জন করে তারা প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা ব্যক্তিগতভাবে এ ধরনের যোগাযোগ করে না। যদি কেউ সামরিক কর্মকর্তার পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে বা কোনো সুবিধা আদায়ের চেষ্টা করে, তবে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া সবাইকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।