শপিংমল-দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত

জাতীয়
শপিংমল-দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
৫ এপ্রিল ২০২৬

দেশের জ্বালানি সঙ্কটের প্রেক্ষাপটে সরকার বিপণি বিতান, শপিংমল ও দোকানপাট খোলার সময় এক ঘণ্টা বৃদ্ধি করে সন্ধ্যা ৭টা করেছে। এই তথ্য রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকট মোকাবিলার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে।

কিন্তু দোকান ব্যবসায়ী মালিকরা রাত ৮টা পর্যন্ত ব্যবসার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে পুনর্বিবেচনার অনুরোধ করেন। তাদের অনুরোধের প্রেক্ষিতে সরকার এক ঘণ্টা সময় বাড়িয়ে বিকেল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসা করার অনুমতি দিয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বলেন, “এ সিদ্ধান্ত ব্যবসায়ীদের জন্য সহায়ক হবে এবং ক্রেতাদেরও সুবিধা দেবে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি ব্যবসার স্বাভাবিক চক্র বজায় রাখার জন্য এই পরিবর্তন কার্যকর হতে পারে।