টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সতর্ক করলো ইউনিসেফ

জাতীয়
টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সতর্ক করলো ইউনিসেফ
নিউজ ডেস্ক
৩১ মার্চ ২০২৬

দেশে টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে বিভ্রান্তি তৈরি হওয়ায় সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ।

মঙ্গলবার এক বার্তায় সংস্থাটি জানায়, যেসব তথ্যকে বর্তমান পরিস্থিতির প্রতিফলন হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তার অনেকগুলোই আসলে এক বছর আগের একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে নেওয়া। ফলে এসব তথ্য দেশের বর্তমান টিকাদান পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

ইউনিসেফ বলছে, বাংলাদেশে শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান রয়েছে এবং এ খাতে অগ্রগতি ধরে রাখতে সরকার ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংস্থাটি আরও জানায়, প্রতিটি শিশুকে জীবনরক্ষাকারী টিকার আওতায় আনা তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এ জন্য টিকাদান কর্মসূচির বিস্তার ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।

এদিকে, সঠিক তথ্য উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করে ইউনিসেফ গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে তথ্যের উৎস, প্রকাশের সময়কাল এবং প্রাসঙ্গিকতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভুল বা পুরোনো তথ্য প্রচার হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, যা টিকাদান কর্মসূচির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই নির্ভুল ও হালনাগাদ তথ্য প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।