অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়।
জানা গেছে, এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আজই জারি হতে পারে।

ব্যারিস্টার কাজল বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-র সাবেক সম্পাদকও ছিলেন।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
রাজনৈতিকভাবে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি আইন পেশার পাশাপাশি কিছু সময় সাংবাদিকতাতেও যুক্ত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করা ব্যারিস্টার কাজল ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।
সরকারের এই নিয়োগকে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

