আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির জেরে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

তারিখভিত্তিক বাতিল ফ্লাইট
-
২৮ ফেব্রুয়ারি: ২৩টি
-
১ মার্চ: ৪০টি
-
২ মার্চ: ৪৬টি
-
৩ মার্চ: ৩৯টি
-
৪ মার্চ (বুধবার): ২৫টি
বুধবার (আজ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, জাজিরা এয়ারওয়েজ ২ টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪ ফ্লাইট রয়েছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
এদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা ও কুয়েত রুটের ফ্লাইট বাতিল থাকবে।
হঠাৎ ফ্লাইট বাতিলে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। অনেকে বিমানবন্দরে এসে বাতিলের খবর জেনে ফিরে গেছেন। সংশ্লিষ্টরা বলছেন, আকাশসীমা পুনরায় চালু না হওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণ সূচি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

