রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম–এর সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, সড়ক পরিবহনের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক মহিলা বাস সার্ভিস চালুর বিষয়টি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং নারী যাত্রীদের জন্য বিশেষায়িত বাস সার্ভিস চালুর ওপর গুরুত্ব দিয়েছেন।’
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানিয়েছেন, শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নকাজ রমজানের ঈদের আগেই শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যাত্রীসেবার মান উন্নয়নে আরও কিছু পদক্ষেপ শিগগিরই ঘোষণা করা হতে পারে।

