মির্জা আব্বাসের এপিএস হলেন মিজানুর রহমান

জাতীয়
মির্জা আব্বাসের এপিএস হলেন মিজানুর রহমান
নিউজ ডেস্ক
১ মার্চ ২০২৬

রোববার (১ মার্চ) নতুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেলেন এস. এম. মিজানুর রহমান (মিজানুর রহমান সোহেল)। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ-এর ইচ্ছানুসারে এস. এম. মিজানুর রহমানকে তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, উপদেষ্টা পদে থাকা পর্যন্ত অথবা তাকে ওই পদে বহাল রাখার আগ্রহ প্রকাশ করা পর্যন্ত মিজানুর রহমান এ দায়িত্ব পালন করবেন।

সিনিয়র সহকারী সচিব তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করে এ নিয়োগ কার্যকর হবে। সংশ্লিষ্ট মহলে এ নিয়োগকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব