‘যমুনা’ ত্যাগ করলেন ড. মুহাম্মদ ইউনূস

জাতীয়
‘যমুনা’ ত্যাগ করলেন ড. মুহাম্মদ ইউনূস
নিউজ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন গণপূর্ত অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী।

তিনি জানান, সাবেক প্রধান উপদেষ্টার কিছু ব্যক্তিগত মালপত্র ছিল, সেগুলোও সঙ্গে নিয়ে গেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ড. ইউনূসের প্রস্থানের পর ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংস্কার শেষে ভবনটি নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের মধ্যেই অভ্যন্তরীণ সাজসজ্জা ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে যমুনায় উঠবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি।