সকল মন্ত্রণালয়ে সরকারের জরুরি চিঠি

জাতীয়
সকল মন্ত্রণালয়ে সরকারের জরুরি চিঠি
নিউজ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহার এখন জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে নিজ নিজ খাতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ নির্দেশনার আলোকে ‘জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনি ইশতেহার–২০২৬)’ বাস্তবায়নে প্রণীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগ-কে অবহিত করার জন্য সচিব ও সিনিয়র সচিবদের অনুরোধ জানানো হয়েছে।